NirapodPay.
HELP & SUPPORT

কীভাবে সাহায্য করতে পারি?

Payment, account অথবা integration নিয়ে সহায়তার সঠিক জায়গা খুঁজুন।

Payment সহায়তা

Payment pending, approval বা refund-এর জন্য যে দোকানে order করেছেন, সেই merchant-এর সঙ্গে যোগাযোগ করুন।

Order number, NP payment reference ও TrxID সঙ্গে রাখুন। Approval এবং refund merchant পরিচালনা করেন।
01 দোকানের support-এ যোগাযোগ করুন02 NP reference ও TrxID দিন03 Merchant-এর verification-এর অপেক্ষা করুন
Merchant সাড়া না দিলে বা status নিয়ে technical সমস্যা হলে নিচের platform support-এ জানান।

Platform সহায়তা

Payment status-এর technical সমস্যা, merchant-এর সঙ্গে যোগাযোগে অসুবিধা, account বা integration নিয়ে আমাদের জানান। NP reference ও দোকানের নাম দিন; platform support বিষয়টি তদন্ত ও merchant-এর সঙ্গে সমন্বয় করতে পারবে।

robijoychakma375@gmail.comEmail support Email app খুলবে। সমস্যার বিবরণ ও প্রয়োজন হলে screenshot দিন।

সঠিক সহায়তা, সঠিক জায়গায়

Payment approval ও refund-এর জন্য merchant টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করবেন। NirapodPay support technical status ও সমস্যার কারণ তদন্ত করতে সাহায্য করবে। Support-এ যোগাযোগ করলেই payment approved হয়ে যায় না।

সাধারণ প্রশ্ন

Payment জমা দিয়েছি, কিন্তু pending কেন?

জমা দেওয়া payment যাচাইয়ের অপেক্ষায় থাকতে পারে। Merchant-এর সঙ্গে NP reference ও TrxID দিয়ে যোগাযোগ করুন।

Integration কাজ না করলে কী পাঠাব?

Website domain, সমস্যার সময় এবং error message দিন। Screenshot থেকে API key, webhook secret ও ব্যক্তিগত তথ্য ঢেকে দিন।

Support-এ কি PIN বা OTP দিতে হবে?

না। Wallet PIN, OTP, password, API key বা webhook secret কখনো পাঠাবেন না।